উত্তর ২৪ পরগনা জেলা থেকে ৩৩টি আসনেই তৃণমূলকে জেতানোর ডাক দিযলেন অভিষেক
দি নিউজ লায়নঃ উত্তর 24 পরগনার ঠাকুরনগর এর জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমাকে চমকে লাভ নেই। ইডি, সিবিআই যা পারবেন লাগিয়ে দিন। বহিরাগতদের বাংলা থেকে তাড়িয়ে ছাড়বো।'
ঠাকুরবাড়ির হরিমন্দিরে পুজো দিয়ে ঠাকুরনগর হাইস্কুল মাঠের ভিড়ে ঠাসা বৃহস্পতিবারের জনসভায় প্রথম থেকেই ভাজপাকে তুলোধোনা করেন অভিষেক। তিনি বলেন, মতুয়ারা সকলেই নাগরিক। তাই নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তাই তিনি জেলা তৃণমূল নেতাদের সঙ্গে সুর মিলিয়ে উত্তর ২৪ পরগনা জেলা থেকে ৩৩টি আসনেই তৃণমূলকে জেতানোর ডাক দিয়েছেন।
তিনি আরো বলেন, আপনাদের থেকে দ্বিগুণ জেদ আমার। সেই জেদ থেকে বলছি বহিরাগতদের বিতাড়িত করব। যারা আসছেন আবার ফ্লাইটে তুলে দিয়ে গুজরাট পাঠিয়ে দেব। আমার গলা কেটে দিলেও আমার মুখ দিয়ে জয় বাংলা এবং জয় হিন্দ শোনা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলব।
আমরা সবাই মানুষ। কিন্তু তফাৎ ওই শিরদাঁড়ায়। যা করার করে নাও। নির্বাচনে মানুষ জবাব দিয়ে দেবে"। তিনি আরও বলেন," আমি বাংলার মানুষ। বহিরাগত নই। যখন ডাকবেন চলে আসব। কিন্তু ওরা ফ্লাইটে চেপে এখানে এসে দুটো ভাষণ দিয়ে গরিবের বাড়িতে খাচ্ছেন। তারপর বিকেলে ফাইভস্টার হোটেলে মস্তি করছেন। শুনে রাখুন তৃণমূল আড়াইশো আসনে জিতে আবার ক্ষমতায় আসছে। গত লোকসভা নির্বাচনে আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এবার ওদের পাল্টা জবাব দেওয়ার পালা।
রামমন্দিরে মতুয়াদের জল গ্রহণ করা হয়নি। ২০০ জন পুরোহিত সেই শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু এখানকার তপশিলি জাতির একজন পুরোহিতও আমন্ত্রিত ছিলেন না। বিজেপি শুধু দলিত, তপশিলি জাতি, উপজাতির ওপর অত্যাচার করে এসেছে। তাই আমি প্রতিবাদ করবই। ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকাও"।
বনগাঁর সংসদ শান্তনু ঠাকুরকে একহাত নিয়ে অভিষেক বলেন, সভাস্থলের সামনে প্রচুর জল ঢেলে দিয়ে অনুষ্ঠান ভণ্ডুল করতে চেয়েছিলেন। এভাবে আমাকে আটকানো যাবে না। আমি কলকাতায় থাকি, বাংলার ভূমিপুত্র। যখন ডাকবেন গাড়িতে করে চলে আসব। এভাবে তৃণমূলকে হারানো যাবে না।

Post a Comment